বুধবার, মে ১৬, ২০১৮
কেমন হয়েছে খুলনার নির্বাচন : সংবাদমাধ্যমের তথ্যে এত বৈপরিত্য!
শুক্রবার, মে ১১, ২০১৮
স্যাটেলাইট উৎক্ষেপণ: বড় বড় পত্রিকায় মনগড়া খবর, ভুয়া ছবি
রবিবার, এপ্রিল ২২, ২০১৮
মানবাধিকার লঙ্ঘন ও বাংলাদেশি পত্রিকায় একটি দিন
এদিকে শনিবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন গণশুনানির আয়োজন করে। ‘মায়ের ডাক’ হচ্ছে দেশে নিখোঁজ হওয়া এবং নিখোঁজের পরে বিভিন্ন স্থানে লাশ পাওয়া গেছে এমন ৫০ জন ব্যক্তির পরিবারের সদস্যদের সংগঠন।
মঙ্গলবার, এপ্রিল ১৭, ২০১৮
৩ ছাত্রনেতাকে উঠিয়ে নেয়ার সংবাদ পত্রিকায় যেভাবে এসেছে
শুক্রবার, মার্চ ০৯, ২০১৮
নারীকে নিয়ে রাজনীতি: হেফাজতি নিপীড়ন ও আওয়ামী নিপীড়নে ভিন্ন প্রতিক্রিয়া
বাংলাদেশের বর্তমান আদর্শিক বিভাজনের রাজনীতির অন্যতম দুটি পক্ষ হলো- এক. ‘ইসলামবিদ্বেষী সেকুলারিজম’ এবং; দুই: ‘ইসলামবিদ্বেষী সেকুলারিজম-বিদ্বেষী ইসলামিজম’। অর্থাৎ, এখানকার সেকুলারদের মূলধারা ইসলামবিদ্বেষী। আর তাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী ইসলামপন্থি নানা গ্রুপ মিলে আরেকটি ধারা; যারা নিজেদের মধ্যে নানাভাবে বিভাজিত হলেও ইসলামবিদ্বেষীদের ব্যাপারে মানসিকভাবে ঐক্যবদ্ধ।
সার্বিক বিবেচনায় বাংলাদেশের মিডিয়া স্বাধীনও নয়, এবং লিবারালও নয়। আবার এখানকার সরকারও ইলিবারাল, এবং ‘ইসলামবিদ্বেষী সেকুলাররা’ এই সরকারের মেশিনারিতে প্রভাশালী হিসেবে বসে আছেন। অর্থাৎ, ইলিবারাল মিডিয়াকে ইলিবারাল সরকারে থাকা ‘ইসলামবিদ্বেষী সেকুলাররা’ ডিক্টেট করার সুযোগ পান। এইটাই বাংলাদেশের মিডিয়া পরিস্থিতি।
শনিবার, জানুয়ারি ২০, ২০১৮
বাংলাদেশকে ‘ভারতের চেয়ে সাম্প্রদায়িক’ দেখাতে চায় কারা?
//বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র খুবই ভয়াবহ। বিশেষ করে হিন্দুরা এখানে প্রতিদিন মার খাচ্ছে। তাদেরকে বাড়িঘরছাড়া করে ভারতে পাঠিয়ে দেয়া হচ্ছে।//
এই প্রচারণাটা ভারতের পক্ষ থেকে বাংলাদেশে এবং ভারতে উভয় জায়গায় চালানো হয়। বাংলাদেশে বসে দিল্লিতে বাস করা কিছু লোকও এই সুরে জিগির করে থাকেন। এবং এই মুহূর্তে চলমান প্রণব মুখার্জির পেছনে দাঁড়িয়ে থাকার বাংলাদেশি নেতাদের ছবি তোলা বিতর্কের সময়ও এই জিগির চালানো হচ্ছে। প্রণবের বাংলাদেশি ভক্ত-মুরিদানরা বলছেন, এই ছবির সমালোচনা নাকি সংখ্যালঘু বিদ্বেষ, হিন্দুবিদ্বেষ থেকে হচ্ছে!
বৃহস্পতিবার, জানুয়ারি ০৪, ২০১৮
রক্তভেজা সাংবাদিকতা, এতিমের কান্নাভেজা সাংবাদিকতা
কদরুদ্দীন শিশির:
নববর্ষের প্রথম দিনের কয়েকটি সংবাদের শিরোনাম আপনাদেরকে পড়াবো। শুরু করছি--
কালের কণ্ঠের শিরোনাম, "হবিগঞ্জে পুলিশের গুলিতে মাদক সম্রাটের মৃত্যু"
জাগোনিউজের শিরোনাম, "হবিগঞ্জে পুলিশের গুলিতে ‘মাদক সম্রাট’ নিহত"
বাংলাট্রিবিউনের শিরোনাম, "হবিগঞ্জে পুলিশের ওপর হামলা, গুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত"
বাংলানিউজের শিরোনাম, "চুনারুঘাটে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত"
বিডিনিউজের শিরোনাম, "হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলর নিহত"
বুধবার, ডিসেম্বর ২০, ২০১৭
গরিবের 'জীবিকার দ্বন্দ্ব' ও ‘ধর্মীয় রঙ’ লাগিয়ে খবর বিক্রির উপায়
গত ১২ ডিসেম্বর প্রথম আলোর প্রিন্ট সংস্করণে একটি সংবাদের শিরোনাম ছিল ‘ফসলের মাঠে নারীদের যেতে মানা!’ এরপর এই ঘটনা টক অব দ্য কান্ট্রি। সব গণমাধ্যমে খবর ছাপা হয়েছে। ঘটনাটিকে উপলক্ষ্য করে ফতোবাজির বিরুদ্ধে কলাম লেখা হয়েছে, সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বইছে। বলা হচ্ছে, নারীর বিরুদ্ধে ফতোয়াবাজির একটি দৃষ্টান্ত কুষ্টিয়ার এই ঘটনা।
রবিবার, অক্টোবর ০১, ২০১৭
রাখাইনে হিন্দুদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে কারা?
গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর মিয়ানমার সরকারের 'State Counsellor Office Information Committee' এর ভেরিফায়েড ফেসবুক পেইজে কয়েকটি ভিডিও ও ছবি পোস্ট করা হয়। সেখানে একটি ছবির মধ্যে ক্যাপশন আকারে ইংরেজিতে লেখা ছিল- “25 September 2017, second day of found out the dead bodies of Hindus, killed and buried by ARSA extremist terrorists. (at the site of 1000 M far from N-W of Yebawkya Village)”.
এসব ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি এলাকায় বেশ কিছু লাশ মাটিতে রাখা (সরকারি হিসেবে ২৮টি) । সেখানে হেলিকপ্টারে পৌঁছে সরকারি লোকজন ঘটনাস্থল দেখছেন। সাধারণ পোশাকে অনেক মানুষ ও পুলিশের উপস্থিতিও রয়েছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে কর্মকর্তা গোছের এক লোক কয়েকজন নারীকে সান্তনা দিচ্ছেন।
শনিবার, মে ২০, ২০১৭
সাবধান! আনন্দবাজারের কপি-পেস্ট খবর গিলছেন না তো?!
বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ওয়েবসাইটে আবারও কলকাতাভিত্তিক আনন্দবাজারের রিপোর্ট কপি-পেস্ট করে প্রকাশ করা হয়েছে! গত ক'দিন আগে এরকম একটি হুবহু কপি-পেস্ট সংবাদ দেখা গিয়েছিল।
আজকের রিপোর্টর আনন্দবাজারী শিরোনাম "রিয়াধে কাল ট্রাম্প-শরিফ মুখোমুখি বৈঠক হতে পারে"
আনন্দবাজারের স্ক্রিনশট-
আজকের রিপোর্টর আনন্দবাজারী শিরোনাম "রিয়াধে কাল ট্রাম্প-শরিফ মুখোমুখি বৈঠক হতে পারে"
আনন্দবাজারের স্ক্রিনশট-
শনিবার, মে ১৩, ২০১৭
বনানীর ধর্ষণ নিয়ে তিনটি পত্রিকার অদ্ভুত আচরণ!
বনানীর হোটেল রেইন ট্রি'তে আটকে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা এই মুহুর্তে টক অব দ্য কান্ট্রি। এ নিয়ে বিবরণ দেয়া কিছু নেই। সবাই জানেন ঘটনা কী এবং এখন কী হচ্ছে। মর্মান্তিক, বর্বর এই ঘটনায় সব মানুষই মর্মাহত। অবশ্য 'সব মানুষ' কথাটা খুব জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ, সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই দেখা গেছে কিছু অদ্ভুত মানুষ
শুক্রবার, মে ০৫, ২০১৭
শাপলা চত্বরে হেফাজত: মিডিয়া কিভাবে দেখিয়েছে?
ব্লগে ইসলামবিদ্বেষী লেখালেখির প্রতিবাদে এবং ১৩ দফা বাস্তবায়নের দাবিতে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সংখ্যায় তারা ছিলেন লাখো। তখন সরকারের পক্ষ থেকে নানা বাধা উপেক্ষা করে হেফাজত কর্মীরা সারাদেশ থেকে ঢাকা এসে পৌঁছান। শাপলায় অবস্থা নিয়ে হেফাজত নেতারা ঘোষণা দেন যে, তাদের দাবি না মানা পর্যন্ত তারা সেখান থেকে সরে যাবেন না।
সরকারের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান
সোমবার, মে ০১, ২০১৭
সাংবাদিক গ্রেফতার: সংবাদমাধ্যমে নীরবতা!
একজন সিনিয়র সাংবাদিককে গ্রেফতার করে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাংলাট্রিবিউনের এ সংক্রান্ত একটি রিপোর্টে বলা হয়েছে--
"তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় নতুন সময় ডট কমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ মে) ঢাকা মহানগর হাকিম একেএম মইন উদ্দিন সিদ্দিকী এই আসামির জামিনের আবেদন নাকচ করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।"
সোমবার, এপ্রিল ১০, ২০১৭
মিডিয়ার চোখে ‘দিল্লি দর্শন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফর চলছে। ৭ এপ্রিল শুরু হওয়া সফর এই মুহুর্তে দুই দেশের মিডিয়ায় প্রধান ইস্যু। ৮ এপ্রিল মোদি-হাসিনার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক হয়। এরপর স্বাক্ষরিত হয় বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি। এর মোট সংখ্যা ২২, ৩২ ৩৬- এ নিয়ে মতবিরোধ রয়েছে খোদ সরকারি সূত্রগুলোর মধ্যেই। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৬টি চুক্তি ও ১৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে দুই দেশের সরকারি পর্যায়ে। আর বেসরকারি পর্যায়ে হয়েছে বাকি ১২ বা ১৪টি চুক্তি/স্মারক। বৈঠক শেষে দুই নেতা প্রেস ব্রিফিং করেছেন। এর পাশাপাশি ছিল কিছু 'সাইড ইভেন্ট'।
বুধবার, অক্টোবর ২৬, ২০১৬
অবিচারের সংস্কৃতি গড়ে তুলতে মিডিয়ার প্রত্যক্ষ ভূমিকা
কদরুদ্দীন শিশির
প্রথমে কয়েক সংবাদের শিরোনাম এবং স্ক্রীনশট দেখে নিই।
২১ অক্টোবর দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সনের একটি সংবাদের শিরোনাম- “তাবেলা হত্যায় নব্য জেএমবি জড়িত: র্যাব”
প্রথম আলোর ওয়েবসাইট থেকে নেয়া এই সংবাদের স্ক্রীনশট-
মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০১৬
এক ‘ভাসুরের’ সঙ্গে ডেইলি স্টারের ‘আপত্তিকর’ সম্পর্ক
গত ১৫ অক্টোবর পরিবেশ বিষয়ক সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সেখানে তাদের সাম্প্রতিক একটি গবেষণার ব্যাপারে গণমাধ্যমকে অবহিত করা হয়। গবেষণাটির টাইটেল ‘মাইক্রোবিড পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য নতুন হুমকি’।
শনিবার, অক্টোবর ০১, ২০১৬
দুটি বিচারবহির্ভূত হত্যা, পুলিশ-মিডিয়া ‘ঐক্য’ ও মানবাধিকার
কদরুদ্দীন শিশির
৩০ সেপ্টেম্বর রাতটি ছিল শুক্রবার দিবাগত রাত। এই রাতের শেষের দিকে বাংলাদেশের দুই স্থানে দুটি হত্যাকাণ্ড ঘটে। এর একটি লক্ষ্মীপুর জেলায়, অন্যটি ঢাকার উপকণ্ঠ সাভারে। উভয়টিই ছিল বহুল আলোচিত-সমালোচিত কথিত ‘বন্দুকযুদ্ধে’ হত্যার ঘটনা। উভয় ঘটনাই ঘটে পুলিশের হাতে। সাভারে নিহত ব্যক্তির নাম শাহ আলম নয়ন (৪৪)। তিনি স্থানীয় পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক। পুলিশ তাকে ‘মাদক ব্যবসায়ী এবং ১৪ মামলার আসামি’ বলে জানিয়েছে। আর লক্ষ্মীপুরে নিহতের নাম মো. নিজাম (২৮)। তাকে পুলিশ ‘জলদস্য এবং মামলার আসামি’ বলেছে। দু’জনই পুলিশি হেফাজতে থাকাবস্থায় নিহত হয়েছেন।
৩০ সেপ্টেম্বর রাতটি ছিল শুক্রবার দিবাগত রাত। এই রাতের শেষের দিকে বাংলাদেশের দুই স্থানে দুটি হত্যাকাণ্ড ঘটে। এর একটি লক্ষ্মীপুর জেলায়, অন্যটি ঢাকার উপকণ্ঠ সাভারে। উভয়টিই ছিল বহুল আলোচিত-সমালোচিত কথিত ‘বন্দুকযুদ্ধে’ হত্যার ঘটনা। উভয় ঘটনাই ঘটে পুলিশের হাতে। সাভারে নিহত ব্যক্তির নাম শাহ আলম নয়ন (৪৪)। তিনি স্থানীয় পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক। পুলিশ তাকে ‘মাদক ব্যবসায়ী এবং ১৪ মামলার আসামি’ বলে জানিয়েছে। আর লক্ষ্মীপুরে নিহতের নাম মো. নিজাম (২৮)। তাকে পুলিশ ‘জলদস্য এবং মামলার আসামি’ বলেছে। দু’জনই পুলিশি হেফাজতে থাকাবস্থায় নিহত হয়েছেন।
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বিডিনিউজের চৌর্যবৃত্তি ও পুলিশগিরি!
![]() |
| বিডিনিউজের প্রতিবেদন |
কদরুদ্দীন শিশির
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিডিনিউজের একটি রিপোর্টের শিরোনাম - “কপিরাইট: ইত্তেফাককে চিঠি বিডিনিউজ টোয়েন্টিফোরের”।
ভেতরে বলা হয়েছে--
রবিবার, আগস্ট ০৭, ২০১৬
বাংলানিউজের রিপোর্টে নির্জলা মিথ্যাচার
শনিবার, জুন ২৫, ২০১৬
বাংলানিউজের ‘দায়িত্বশীল গোয়েন্দা সূত্রের’ ‘নিশ্চিত’ তথ্য, অতঃপর...!
কদরুদ্দীন শিশির
বাংলানিউজ শুক্রবার দিবাগত রাত ২টার দিকে “স্ত্রী হত্যার ছক নিজেই কেটেছিলেন এসপি বাবুল আক্তার!” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
সংবাদটির ইন্ট্রো হচ্ছে--
“স্ত্রী মিতু হত্যা পরিকল্পনার ছক নিজেই কেটেছিলেন এসপি বাবুল আক্তার। পুলিশের হাতে আটকের পর জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করে নিয়েছেন তিনি। গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল সূত্র এই তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছে।”
বাংলানিউজ শুক্রবার দিবাগত রাত ২টার দিকে “স্ত্রী হত্যার ছক নিজেই কেটেছিলেন এসপি বাবুল আক্তার!” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
সংবাদটির ইন্ট্রো হচ্ছে--
“স্ত্রী মিতু হত্যা পরিকল্পনার ছক নিজেই কেটেছিলেন এসপি বাবুল আক্তার। পুলিশের হাতে আটকের পর জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করে নিয়েছেন তিনি। গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল সূত্র এই তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছে।”
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

















